জানুয়ারির ৭ দিনে দেশে এলো ১১ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স – DesheBideshe

জানুয়ারির ৭ দিনে দেশে এলো ১১ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স – DesheBideshe

জানুয়ারির ৭ দিনে দেশে এলো ১১ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স – DesheBideshe

ঢাকা, ০৮ জানুয়ারি – চলতি জানুয়ারির প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ ১১ হাজার ৬৫ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, ঈদকে কেন্দ্র করে।

ডিসেম্বরের আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মে মাসে— ২৯৭ কোটি ডলার। ডিসেম্বর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করে।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে—

* জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার
* আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার
* সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার
* অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার
* নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার
* ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬



Scroll to Top