বেথেলের প্রথম সেঞ্চুরির পরও সিডনিতে সুবিধায় আছে অজিরা | চ্যানেল আই অনলাইন

বেথেলের প্রথম সেঞ্চুরির পরও সিডনিতে সুবিধায় আছে অজিরা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অ্যাশেজে চতুর্থ ও পঞ্চম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার জ্যাকব বেথেল। প্রথম সেঞ্চুরির স্বাদও পেলেন ইংলিশ ব্যাটার। ষষ্ঠ টেস্টে অভিষেক সেঞ্চুরির পর অপরাজিত আছেন ২২ বর্ষী তরুণ। তবে দলের অবস্থা বেশ নাজুক, সিডনিতে সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছে ইংল্যান্ড। ২ উইকেট হাতে রেখে লিড নিয়েছে ১১৯ রানের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সফরকারী অধিনায়ক বেন স্টোকস। দেড়দিন ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৪৪ রানে অলআউট হয় ইংলিশরা। প্রথম ইংনিসে ৭ উইকেটে ৫১৮ রানে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা, চতুর্থ দিন সকালে ৫৬৭ রানে অলআউট হয় স্টিভেন স্মিথের দল।

প্রথম ইনিংসে ইংলিশদের ব্রাইডন কার্স ও জশ টাং ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন বেন স্টোকস এবং একটি করে উইকেট নেন উইল জ্যাকস ও বেথেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। ১ রান করে সাজঘরের পথ ধরেন জ্যাক ক্রলি। ৪২ রানে আরেক ওপেনার বেন ডাকেট আউট হন। জো রুটও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি, করেছেন মাত্র ৬ রান।

পরের গল্পটা বেথেল, হ্যারি ব্রুক ও ডাকেটের। ডাকেট ও বেথেল ৮১ রানের জুটি গড়েন। ব্রুক ও বেথেল ১০২ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপদ সামলে লিড এনে দেন। ৪২ রান করে ডাকেট আউট হলেও দলের হাল ধরে রাখেন বেথেল।

দিনের শেষপর্যন্ত বেথেল ১৪২ রানে অপরাজিত আছেন। পঞ্চম টেস্টের পঞ্চুম ও শেষদিনে বেথেল ও ম্যাথু পটস ব্যাটে নামবেন। ইংল্যান্ডের লিড দাঁড়িয়েছে ১১৯ রানে।

অজিদের বিউ ওয়েবস্টার ৩ উইকেট নিয়েছেন, ২টি উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও মাইকেল নেসের।

Scroll to Top