ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের কাছে কী চান ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের কাছে কী চান ডোনাল্ড ট্রাম্প

রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এখন পর্যন্ত বেশ ভালো আচরণ করছে। তবে আমাদের মতো শক্তিশালী বাহিনী থাকাটা কাজে দেয়। তারা যদি ঠিকমতো না চলে, তবে আমরা দ্বিতীয়বার হামলা চালাব।’

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের বর্তমান লক্ষ্য হলো দেশটির স্থিতিশীলতা বজায় রেখে মার্কিন স্বার্থের দিকে এগিয়ে যাওয়া। তবে রদ্রিগেজকে দেওয়া শর্তাবলি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কারাকাসের প্রতি মার্কিন বার্তার কিছুটা ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন পরিবেশ তৈরি করবে যাতে ভেনেজুয়েলা আর আমাদের এই গোলার্ধের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়।’ ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ওয়াশিংটন মনে করছে যে রদ্রিগেজ এখন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে বা ‘ছোট শিকলে’ বাঁধা রয়েছেন।

Scroll to Top