
ঢাকা, ০৬ জানুয়ারি – দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার কিনেছে, যা প্রায় ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের সমান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শুধু মঙ্গলবারই ১৪টি ব্যাংক থেকে ২২৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।
এর ফলে ২০২৬ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে। আর চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ক্রয় হয়েছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশের ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক first appeared on DesheBideshe.