ঢাকার ৭ স্থানে ভয়ানক দূষণ
বায়ুদূষণ এখন ঢাকার নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। গত ডিসেম্বর মাসে এক দিনও নির্মল বায়ু পায়নি ঢাকাবাসী। চলতি বছরের শুরু থেকেই ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে।
আজ সকালে ঢাকার ৭ স্থানে বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো গোড়ান (১৬৩), শান্তা ফোরাম (১৬২), পল্লবী (১৫৭), বেচারাম দেউড়ী (১৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫৩), কল্যাণপুর (১৫৩) ও গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২)।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায়, তা নয়; সারা দেশে। কোনো কোনো দিন ঢাকাকে ছাপিয়ে যাচ্ছে দেশের অন্যান্য শহরের বায়ুদূষণ।