আজ শনিবার দুপুরে দিনাজপুর-৩ (সদর) আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার পক্ষে এই আসনে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল। যাচাই–বাছাইয়ের পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২–এর ১৭ ধারা অনুযায়ী তাঁর মনোনয়নপত্রটি এই প্রক্রিয়ার মধ্যে আনার সুযোগ নেই।
আজ দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দিনাজপুরের ভোটারদের উদ্দেশে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দিনাজপুর-৩ (সদর) আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন। মহান নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা বেগম খালেদা জিয়াকে যেভাবে ভালোবাসতেন, তাঁর উত্তরসূরি হিসেবে আমাকেও সে ভালোবাসা দেবেন।’