তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী | চ্যানেল আই অনলাইন

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Scroll to Top