মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তারমানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ২টা ৫০ মিনিটে ঘিওর থানাধীন উত্তর তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ মিয়া (৩৩) ও তার পিতা আবুল বাশার (৫৯)। তারা সম্পর্কে পিতা-পুত্র। উভয়েই উত্তর তরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানকালে আসামী আবুল বাশারের বসতবাড়ির পশ্চিম পাশে মাটির রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মো. পারভেজ মিয়ার দখল থেকে ১২ গ্রাম এবং আবুল বাশারের দখল থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ আশি হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Scroll to Top