নতুন বছরে ব্রাজিল থেকে নেইমারকে নিয়ে খুশির খবর

নতুন বছরে ব্রাজিল থেকে নেইমারকে নিয়ে খুশির খবর

দীর্ঘ জল্পনাকল্পনার অবসান হলো অবশেষে। গতকাল বুধবার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আনুষ্ঠানিকভাবে নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন চূড়ান্ত করে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

এই চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলেছে দুই পক্ষের মধ্যে। সান্তোসে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে ২০২৫ সালে তাঁর সঙ্গে ছয় মাস করে দুবার চুক্তি করেছে ভিলা বেলমিরোর ক্লাবটি। এবারের চুক্তি এক বছরের জন্য।

Scroll to Top