নতুন বছরে দেশের ওটিটিতে যা আসছে

নতুন বছরে দেশের ওটিটিতে যা আসছে

সিরিজ, সিনেমা, গেম শো—নতুন বছরে দর্শকদের জন্য বৈচিত্র্যময় সব নতুন কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, হইচই, আইস্ক্রিন ও বঙ্গবিডি।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানিয়েছেন, নতুন বছরে দেশসেরা শিল্পী ও নির্মাতাদের নিয়ে বড় পরিসরের কনটেন্ট পরিকল্পনা চলছে।বরাবরের মতো এবারও কনটেন্টে নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা থাকবে। শিহাব শাহীনের নির্মাণে একটি বড় পরিসরের সিরিজ আসছে। শঙ্খ দাশগুপ্তের গল্পে মানুষের স্বপ্ন ও আবেগের গভীরতা উঠে আসবে। আরাফাত মহসিন নিধি প্রথমবারের মতো সিরিজ নির্মাণ করছেন, যেখানে দর্শক পাবেন আবেগঘন পারিবারিক গল্প। প্রাণিকুলকে কেন্দ্র করে নির্মাণের অভাব থেকে এই নতুন বিষয়টি চরকির কনটেন্ট পরিকল্পনায় যুক্ত করা হয়েছে।

Scroll to Top