যোগ করা সময়ে সালাহর গোলে জিতল মিসর

যোগ করা সময়ে সালাহর গোলে জিতল মিসর

আগাদিরে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর। ফুটবলে ধারে-ভারে কিংবা র‍্যাঙ্কিংয়ে ৩৫তম মিসরের ধারেকাছেও নেই ১২৯তম জিম্বাবুয়ে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ম্যাচের ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে জিম্বাবুয়েই এগিয়ে যায় ম্যাচে।

বিরতির পর ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমৌশের গোলে সমতায় ফেরে মিসর। কিন্তু মিসরকে জয় পেতে অপেক্ষা করতে হয় যোগ করা সময়ের প্রথম মিনিট পর্যন্ত। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে জিম্বাবুয়ের ৪০ বছর বয়সী গোলকিপার ওয়াশিংটন আরুবিকে ফাঁকি দিয়ে গোল করেন সালাহ।

Scroll to Top