ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের দেশের বাইরে যাওয়া কোনো তথ্য নেই পুলিশের কাছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অপরাধীকে গ্রেপ্তারের জন্য। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজে ফয়সাল মাসুদের বিদেশ যাওয়ার কোনো তথ্য নেই। তার পাসপোর্টও ব্লক করা হয়েছে।
