শ্যানেলের রানওয়েতে একঝাঁক নতুন মডেল, তাঁরাই কি পরবর্তী জিজি হাদিদ বা কাইলি জেনার?

শ্যানেলের রানওয়েতে একঝাঁক নতুন মডেল, তাঁরাই কি পরবর্তী জিজি হাদিদ বা কাইলি জেনার?

ফরাসি–বেলজিয়ান ডিজাইনার ম্যাচু ব্লেজির রানওয়ে মানেই নতুন চেহারার আনাগোনা। কথাকথিত নামকরা মডেলদের নিয়ে কাজ করার বদলে ব্লেজি নতুনদের সুযোগ দিতে পছন্দ করেন। সম্প্রতি ম্যাচু ব্লেজি শ্যানেলের হয়ে কাজ শুরু করার পরও সেই ধারা বজায় রেখেছেন। গত অক্টোবরে শ্যানেলের ২০২৬ সালের বসন্তকালীন সংগ্রহের রানওয়েতেও সেটা দেখা গেছে। সেই শোতে হেঁটে রাতারাতি তারকা বনে গেছেন অ্যাওয়ার ওডিয়াং নামের এক মডেল। ৩ ডিসেম্বর নিউইয়র্কে শ্যানেলের জন্য ম্যাচু ব্লেজির তৈরি মিতিয়ে দ’আ (কারুশিল্প বিশেষ ফরাসি খেতাব) অনুপ্রেরণার পণ্যগুলো তুলে ধরা হয় রানওয়েতে। আর এবারের রানওয়েতেও ডেবিউ হলো বিভিন্ন এজেন্সির একঝাঁক নতুন মডেলের। ধারণা করা হচ্ছে, এই মডেলদের অনেকেই পরবর্তী সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠতে পারেন। চলুন নতুন এসব মডেলের সঙ্গে পরিচিত হওয়া যাক।

Scroll to Top