২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে | চ্যানেল আই অনলাইন

২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গড়াতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মত ৪৮ দেশ নিয়ে গড়াবে বৈশ্বিক আসরটি। ২৩তম আসরের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল জমকালো আয়োজনে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। শনিবার আসরের সূচি প্রকাশ করবে ফিফা।

আগামী বছর ১১ জুন মেক্সিকো সিটিতে গড়াবে আসরের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে লড়বে সাউথ আফ্রিকা। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

আসন্ন আসরে প্রথমবারের মত বিশ্বকাপের টিকিট কেটেছে কুরাসাও, কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান। ২৭ বছর পর বিশ্বমঞ্চে খেলবে আর্লিং হালান্ডের নরওয়ে। ‘আই’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ২০১৮ বিশ্বকাপ জয়ী এবং ২০২২ রানার্সআপ ফ্রান্স, সেনেগাল ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ থেকে আসা দলকে।

২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। গ্রুপপর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে ‘সি’ গ্রুপে। গ্রুপপর্বে মরক্কো, স্কটল্যান্ড, হাইতিকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে সেলেসাওরা।

নিজের শেষ বিশ্বকাপ খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর দেশ পর্তুগাল কে’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-১ থেকে আসা দল। ফিফা মহাদেশীয় প্লে অফ খেলে কঙ্গো, জ্যামাইকা বা নিউ কালেডোনিয়া মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করে নিবে।

লামিন ইয়ামালের স্পেন ‘এইচ’ গ্রুপে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দেকে। ‘ই’ গ্রুপে জার্মানি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট ও কুরাসাওকে।

এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে
গ্রুপ এ: মেক্সিকো, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে অফ-ডি (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে অফ-এ (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে অফ-সি (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে অফ-বি (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ (ইরাক/বলিভিয়া/সুরিনাম)
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-১ (কঙ্গো/জ্যামাইকা/নিউ কালেডোনিয়া)
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

Scroll to Top