জকসু নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর, সংশোধিত তফসিল ঘোষণা | চ্যানেল আই অনলাইন

জকসু নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর, সংশোধিত তফসিল ঘোষণা | চ্যানেল আই অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও তা ৮ দিন পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানসহ একাধিক নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

নতুন এই তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিলে নির্বাচনের উল্লেখযোগ্য তারিখ ও সময়সীমা:

প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ৭ ও ৮ ডিসেম্বর (দুপুর ১টা – বিকাল ৩টা)। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ৯ ও ১০ ডিসেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর (সকাল ৯টা – বিকাল ৩টা)। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত (মোট ১৩ দিন)।

এছাড়া ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার)। চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে আর ৩০ অথবা ৩১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

Scroll to Top