এ বিষয়ে জানতে চাইলে শুরুতেই রহস্যের হাসি হেসে তৌসিফ বলেন, ‘একসঙ্গে যেহেতু ছবি দিয়েছি, কারণ তো থাকেই। তবে এখনই সেটা বলা যাবে না। কিছু বিষয় রহস্যই থাকুক। সময় হলে দর্শকেরা জানতে পারবেন।’ তবে সেই রহস্য খুব বেশি সময় স্থায়ী হয়নি। তৌসিফ জানান, নাজিফা তুষি তাঁর প্রায় দুই বছর পর অভিনয়জগতে পথচলা শুরু করেন। প্রথম দিন থেকেই হাওয়া অভিনেত্রীর সঙ্গে তাঁর ভালো বন্ধুত্ব। কিন্তু দুজনই ব্যস্ত থাকায় সেভাবে দেখা হয় না। ‘আমরা আসলে কোনো কাজ করছি না। দেখা হলো, আড্ডা হলো। দুজনই নিজেদের ক্যারিয়ার নিয়ে কথা বললাম,’ বললেন তৌসিফ।
Recent Posts
পর্তুগীজ সতীর্থকে দুয়োধ্বনি, চটলেন রোনালদো | চ্যানেল আই অনলাইন
September 13, 2026
২৩ পদে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের সুযোগ
September 13, 2026
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন
September 13, 2026