সাতসকালে দেশে আবারও ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

সাতসকালে দেশে আবারও ভূমিকম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকালের সর্বশেষভ এই কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং এটি ছিল মৃদু প্রাবল্যের।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। আগারগাঁও পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব মাত্র ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুসারে, কম্পনটির কেন্দ্র ছিল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে।

গত কয়েক সপ্তাহ ধরে নরসিংদী ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প বারবার অনুভূত হচ্ছে। ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১০ জন মারা যান এবং আহত হন ছয় শতাধিক মানুষ।

সেদিনই এবং পরদিন প্রায় ৩১ ঘণ্টার মধ্যে চারবার ভূমিকম্প হয়। বেশির ভাগ কম্পনেরই উৎস নরসিংদী অঞ্চলে। বৃহস্পতিবার তবে ধারাবাহিক ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Scroll to Top