পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ইস্যু বিষয়ক সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বিশ্বের শতাধিক দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট’-এপিআই পার্কের সুযোগ কাজে লাগিয়ে দেশেই ওষুধের কাঁচামাল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর এপিআই প্ল্যান্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন আসিয়ানভুক্ত দেশের কূটনীতিকরা।



