এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম ও জায়ান চৌধুরীরা যোগ হওয়ার পর ফুটবলের প্রতি আগ্রহ যেন ফিরেছে সমর্থকদের। এশিয়ান কাপের বাছাইয়ে দেশের মাটিতে হওয়া তিন ম্যাচে তাই আয়ও বেড়েছে ফুটবল ফেডারেশনের। জাতীয় স্টেডিয়ামে হওয়া প্রতিটি ম্যাচে কোটিতে আয় করেছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঞ্চম বার্ষিক সভা শেষে সংবাদমাধ্যমে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। জানান, ‘সিঙ্গাপুরের বিপক্ষে জুনে হয়েছিল বাংলাদেশের ম্যাচ। ওই ম্যাচে বাফুফে আয় করেছে ১ কোটি ১৫ লাখ টাকা।’
‘হংকং, চায়নার বিপক্ষে ম্যাচে আয় হয়েছে ১ কোটি ২ লাখ। ভারতের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি ১ কোটি ৮৮ লাখ টাকায় আয় করেছে বাফুফে।’
তিন ম্যাচে সবমিলে বাফুফের আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭,৮৭৪ টাকা। তবে এসব ম্যাচের জন্য কত খরচ হয়েছে তা জানাতে পারেননি আমিরুল ইসলাম।
জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারেন জামাল ভূঁইয়ারা সবচেয়ে বেশি আয় করা ভারত ম্যাচে ১-০ গোলে জিতেছে লাল-সবুজের দলটি।



