শুধু চন্দরপলই নন, যুক্তরাষ্ট্রের এনএফএল বা বেসবল খেলোয়াড়রা প্রায়ই আলোর ঝলমলানি থেকে চোখকে রেহাই দিতে এ রকম ‘কালো স্ট্রিপ’ ব্যবহার করেন। স্মিথ তো আজকাল যুক্তরাষ্ট্রেই থাকেন, সেখানকার ছোঁয়া লাগাটাই স্বাভাবিক।
ফ্লাডলাইটের আলোতে অবশ্য সব ক্রিকেটারের এমন সমস্যা হয় না। স্মিথের হচ্ছে, কারণ তাঁর চোখ আলো সংবেদনশীল। এমনকি আজ ব্রিসবেনে সংবাদ সম্মেলনেও সম্প্রচারকর্মীদেরও অনুরোধ করেছেন, ক্যামেরার আলোর তীব্রতা যেন একটু কমানো হয়।
৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান সংবাদ সম্মেলনেই বলছেন, চোখের নিচের এই স্ট্রিপ গ্যাবার ফ্লাডলাইটের তীব্রতা ৬৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে। দিবারাত্রির ম্যাচে গোলাপি বলটা দেখতেও সুবিধা হবে এতে। তবে শর্ত হচ্ছে, জিনিসটা ঠিকঠাকমতো পরতে হবে।



