৮৩ মিনিট পর্যন্ত ১–১ সমতা রাখার পর এক গোল খেয়ে ম্যাচটাই হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা। ইনফিনিক্স ত্রিদেশীয় ফুটবল সিরিজে আজ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল ২–১ গোলে হেরেছে আজারবাইজানের মেয়েদের কাছে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচের কোনোটিতেই জয় পায়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছে ১–০ গোলে। এর মধ্যে মালয়েশিয়াকে ২–০ গোলে হারিয়েছে আজারবাইজান।



