
শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে।উত্তরবঙ্গে শীতের প্রভাব ব্যাপক হারে বিস্তার করেছে। ঠান্ডায় রীতিমত কাঁপছে পাহাড়। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও তাপমাত্রা আরও কমবে আগামী কয়েকদিনে। বৃষ্টি হবে না আপাতত উত্তরের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস মিলেছে।



