
বৃশ্চিক: এই গোচর সরাসরি আপনার হৃদয়ের কিছু অংশ স্পর্শ করতে পারে। আপনি আরও আকর্ষণীয়, আরও রহস্যময় এবং আবেগগতভাবে সংবেদনশীল হয়ে উঠতে পারেন এই সময়। কিন্তু এই উজ্জ্বলতা যতটা সুন্দর, ততটাই বিভ্রান্তিকর। এই সময়ে নতুন কেউ আপনার প্রতি আকৃষ্ট হতেই পারে, কিন্তু, আপনি তখনই ধরে নেবেন না যে সে আপনাকে গভীর ভাবে বোঝে৷ এই সংযোগটি প্রকৃত নাও হতে পারে৷ তবে পুরনো কোনও ব্যথা বা প্রেম এই সময় ফিরে আসতে পারে। সেক্ষেত্রে, মনে রাখতে হবে, আবেগ দ্বারা বশীভূত হওয়া সহজ, তবে এটি সবচেয়ে বিপজ্জনক জায়গা।



