Virender Sehwag: বর্ধমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ! বিধ্বংসী মেজাজেই মন জয় করলেন দর্শকদের

Virender Sehwag: বর্ধমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ! বিধ্বংসী মেজাজেই মন জয় করলেন দর্শকদের

Last Updated:

Virender Sehwag: বর্ধমান মাতালেন নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহবাগ। বর্ধমানের মালির মাঠে টেনিস ক্রিকেটের এক টুর্নামেন্টে এসেছিলেন তিনি। সেখানে ব্যাট হাতে নিজের ঝলক দেখালেন সুলতান অফ মুলতান বীরেন্দ্র সেহবাগ।

Virender Sehwag: বর্ধমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ! বিধ্বংসী মেজাজেই মন জয় করলেন দর্শকদের
ঝড় তুললেন সেহবাগ

বর্ধমান: বর্ধমান মাতালেন নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহবাগ। বর্ধমানের মালির মাঠে টেনিস ক্রিকেটের এক টুর্নামেন্টে এসেছিলেন তিনি। সেখানে ব্যাট হাতে নিজের ঝলক দেখালেন সুলতান অফ মুলতান বীরেন্দ্র সেহবাগ। জেন মাস্টার অফ মডার্ন ক্রিকেট বীরেন্দ্র সেহবাগকে দেখতে এদিন ভিড় উপচে পড়েছিল বর্ধমানের মালির মাঠে। অতীতে বর্ধমানের এই টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হয়ে এসেছিলেন কপিলদেব, ব্রায়ান লারা, ক্রিস গেইল-সহ অনেকেই। এবার এলেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র সেহবাগ।

বেশ কিছুক্ষণ খেলা দেখার পর ব্যাট হাতে ক্রিকেটের বাইশ গজে নামেন এক সময়ের বিশ্ব ক্রিকেটের বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। এদিনও ব্যাট হাতে তাঁকে পাওয়া গেল আগের সেই বিধ্বংসী মেজাজেই। এরপর হুডখোলা গাড়িতে চড়ে গোটা মাঠ প্রদক্ষিন করেন ভারতের এই প্রাক্তন ওপেনার। হিন্দি গান করেন নিজস্ব ভঙ্গিতে। বলেন, ছোটবেলায় টেনিস বলে ক্রিকেট খেলেই বড় হয়েছি।

বর্ধমানের এই টুর্নামেন্টে অতীতে এসেছেন তিরাশির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেব, এসেছেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা, ক্যারিবিয়ান অলরাউন্ডার ক্রিশ গেইল, হরভজন সিং, গৌতম গম্ভীর, ইরফান পাঠান। এবার এলেন প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়া প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহবাগ। তিনি বলেন, “এই মাঠে কপিলদেব, ব্রায়ান লারা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের অনেক প্লেয়ারই এসেছেন। অনেক টুর্নামেন্ট বড় করে শুরু হয়। কিন্তু ধারাবাহিকতা থাকে না। এখানের এই টুর্নামেন্ট সেই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে। এজন্য আমি খুশি”।

বীরেন্দ্র সেহবাগকে সামনাসামনি দেখতে ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল দেখার মতো। সকাল থেকেই মাঠে ভিড় করেন উৎসাহী দর্শকরা। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা এমনকি বিহার, ঝাড়খণ্ড থেকেও এসেছিলেন অনেকেই। গুণমুদ্ধদের অনেকেই তাদের প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফিও তোলেন। বীরেন্দ্র সেহবাগের এই সফর উপলক্ষে সকাল থেকেই বাড়তি তৎপর ছিল ছিল জেলা পুলিশ। তাঁর যাতায়াতের পথ, মাঠে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

বাংলা খবর/ খবর/খেলা/

Virender Sehwag: বর্ধমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ! বিধ্বংসী মেজাজেই মন জয় করলেন দর্শকদের

Scroll to Top