Last Updated:
Virat Kohli : অবসর ভেঙে ফিরছেন বিরাট কোহলি! একটা দুর্দান্ত সেঞ্চুরি ঘুরিয়ে দিল খেলা! চাঞ্চল্যকর রিপোর্টে গোটা দেশে হইচই পড়ে গেল রবিবার।

মুম্বই : অবসর ভেঙে ফিরছেন বিরাট কোহলি! একটা দুর্দান্ত সেঞ্চুরি ঘুরিয়ে দিল খেলা! চাঞ্চল্যকর রিপোর্টে গোটা দেশে হইচই পড়ে গেল রবিবার।
বিরাট কোহলি অবসর ভেঙে ফিরছেন! এই খবর রটে গেল হাওয়ায়। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আবারও টেস্ট ফরম্যাটে ফিরে আসতে বলতে পারে, এমন জল্পনা চলল দিনভর। একটি ক্রিকেট সংক্রান্ত খবরের ওয়েবসাইটের রিপোর্টে এমন চমকপ্রদ দাবি করা হয়েছে।
বিরাট কোহলি চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। তিনি লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অন্যতম শক্তি ছিলেন। বর্তমানে বিরাট কোহলি ভারতের হয়ে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন। তাঁর বয়স এখন ৩৭ বছর। তবে জল্পনা ছড়াল, বিসিসিআই কর্তারা কোহলির সঙ্গে কথা বলবেন। তাঁকে অনুরোধ করবেন, তিনি যেন অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরে আসেন!
রোহিত-বিরাট অবসর নেওয়ার পর টেস্ট ক্রিকেটে ভারতের অবস্থা শোচনীয়। দু’বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা মনে-প্রাণে চাইছেন, কোহলি ও রোহিত যেন অবসর ভেঙে ফিরে আসেন! এখন প্রশ্ন হল, কোহলি, রোহিত ও ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ে কী ভাবছে!
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 30, 2025 11:41 PM IST


