Smartphone Charger : ফোনে অন্য চার্জার ব্যবহার করলে কী হয়? আপনারও কি এই স্বভাব আছে? তা হলে আজই সাবধান হয়ে যান

Smartphone Charger : ফোনে অন্য চার্জার ব্যবহার করলে কী হয়? আপনারও কি এই স্বভাব আছে? তা হলে আজই সাবধান হয়ে যান

Last Updated:

Smartphone Charger : স্মার্টফোন জিনিসটা কিন্তু চার্জার ছাড়া অকেজো। যেমন ভাল ফোন ব্যবহার করবেন, তেমনই সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিকঠার চার্জার ব্যবহার করতে হবে।

Smartphone Charger : ফোনে অন্য চার্জার ব্যবহার করলে কী হয়? আপনারও কি এই স্বভাব আছে? তা হলে আজই সাবধান হয়ে যান
News18

কলকাতা : স্মার্টফোন ছাড়া এখন একটা দিনও ভাবতে পারবেন না বহু মানুষ। আবার এমন মানুষ আজও আছেন যাঁরা স্মার্টফোন থেকে দূরে। তবে সেই সংখ্যাটা নেহাত হাতে গোনা। স্মার্টফোন এখন রোজকার জীবনের অঙ্গ অনেকের কাছে।

স্মার্টফোন জিনিসটা কিন্তু চার্জার ছাড়া অকেজো। যেমন ভাল ফোন ব্যবহার করবেন, তেমনই সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিকঠার চার্জার ব্যবহার করতে হবে। অফিসের কাজ, ছবি তোলা, গান শোনা, সবই এখন নির্ভর করে ফোনের ব্যাটারির ওপর। ব্যাটারি সচল যতক্ষণ,  আপনার সমস্ত কাজ করে দেবে হাতের ফোন।

অনেক সময় দৈনন্দিন ব্যস্ততার কারণে আমাদের মধ্যে অনেকেই ফোনের সঙ্গে দেওয়া আসল চার্জারের বদলে অন্য চার্জার ব্যবহার করে ফেলেন। বিশেষ করে বাড়ির বাইরে গেলে এমনটা হয়। চার্জার নিতে ভুলে গেলে যে কারও চার্জারেই কাজ সেরে নিতে হয়। তবে এই অভ্যেস আখেরে আপনার ফোনের ক্ষতি করে।

স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ফোন কোম্পানি তাদের মডেলের ব্যাটারি ক্ষমতা ও চার্জিং ক্যাপাসিটি অনুযায়ী আলাদা চার্জার তৈরি করে। এখনকার দিনি বেশিরভাগ ফোনেই টাইপ-সি পোর্ট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে। তবে অন্য যে কোনও ফোনের চার্জারে আপনার ফোনে নিরাপদে চার্জ করবে, তা কিন্তু নয়।

এই যেমন ধরুন, আপনার ফোনে ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এবার আপনি অন্য কারও ফোনের ৬৫ ওয়াট বা ১২০ ওয়াট চার্জার ব্যবহার করে ফেললেন। আপনার ফোন চার্জিং ২০ ওয়াটে সীমাবদ্ধ রাখবে ঠিকই। তবে অন্য চার্জার বারবার ব্যবহার করলে ব্যাটারির ক্ষয় হবে তাড়াতাড়ি। ফোনের আয়ু কমে যায়। আবার অন্য ফোনের কম পাওয়ারের চার্জার ব্যবহার করলে আপনার ফোন ধীরে চার্জ হবে। সেক্ষেত্রেও ফোনের ক্ষতি হবে।

বাংলা খবর/ খবর/খেলা/

Smartphone Charger : ফোনে অন্য চার্জার ব্যবহার করলে কী হয়? আপনারও কি এই স্বভাব আছে? তা হলে আজই সাবধান হয়ে যান

Scroll to Top