Gautam Gambhir : ‘গম্ভীরকে চাই না…!’ সারা দেশে উঠছে স্লোগান, বিসিসিআই কী ভাবছে? এতদিনে জানা গেল ‘ভেতরের খবর’, কোচের চাকরি কি যাচ্ছে?

Gautam Gambhir : ‘গম্ভীরকে চাই না…!’ সারা দেশে উঠছে স্লোগান, বিসিসিআই কী ভাবছে? এতদিনে জানা গেল ‘ভেতরের খবর’, কোচের চাকরি কি যাচ্ছে?

Last Updated:

Gautam Gambhir : নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে লজ্জাজনক ক্লিন সুইপ। তার পর থেকেই কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। মাঠে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে।

Gautam Gambhir : ‘গম্ভীরকে চাই না…!’ সারা দেশে উঠছে স্লোগান, বিসিসিআই কী ভাবছে? এতদিনে জানা গেল ‘ভেতরের খবর’, কোচের চাকরি কি যাচ্ছে?
News18

মুম্বই : নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে লজ্জাজনক ক্লিন সুইপ। তার পর থেকেই কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ক্রমাগত আলোচনা চলছে। মাঠে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। হতাশ সমর্থকরা কোচ গম্ভীরকে টেস্ট ফরম্যাট থেকে সরানোর দাবি তুলেছেন। আবার কেউ কেউ তাঁকে কোচের পদ থেকেই সরিয়ে দেওয়ারও দাবি করছেন।

এখন প্রশ্ন হল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কী ভাবছে! রিপোর্ট অনুযায়ী, গত বছরের জুলাইয়ে রাহুল দ্রাবিড়ের জায়গায় হেড কোচ হওয়া গম্ভীর ২০২৭ সাল পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন, কারণ বিসিসিআই তাঁকে সরানোর পরিকল্পনা করছে না আপাতত।

ভারতের প্রাক্তন ওপেনার গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ০–২-এর লজ্জাজনক হার পাওয়ার পর তাঁর বিরোধিতা আরও তীব্র হয়েছে। তবে বিসিসিআই আপাতত গম্ভীরকে দায়িত্ব থেকে সরাচ্ছে না বলেই খবর।

সূত্র অনুযায়ী, বিসিসিআই নির্বাচকদের অতিরিক্ত অলরাউন্ডার নির্ভরতা পছন্দ করছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত প্রথম ম্যাচে তিনজন স্পিন অলরাউন্ডার (রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল) খেলিয়েছিল, আর দ্বিতীয় টেস্টে দুজন স্পিন অলরাউন্ডার (জাদেজা এবং সুন্দর) এবং একজন মিডিয়াম পেস অলরাউন্ডার (নীতিশ কুমার রেড্ডি) সুযোগ পেয়েছিলেন। দুই ম্যাচেই এই তিনজন ব্যাটিংয়ে বিশেষ অবদান রাখতে পারেননি।

বাংলা খবর/ খবর/খেলা/

Gautam Gambhir : ‘গম্ভীরকে চাই না…!’ সারা দেশে উঠছে স্লোগান, বিসিসিআই কী ভাবছে? এতদিনে জানা গেল ‘ভেতরের খবর’, কোচের চাকরি কি যাচ্ছে?

Scroll to Top