Last Updated:
Historic Place:যোদ্ধা থেকে সক্কা অর্থাৎ মানুষের সেবার নিজেকে নিয়োজিত করে যোদ্ধা থেকে পীর বাহারাম হয়ে উঠেছিলেন শাহ ওয়ার্দি। বর্ধমানেই রয়েছে তার সমাধি,জানেন সেই ইতিহাস?বর্ধমান শহরের পীর বাহারামের সমাধি যা আজও ইতিহাস আঁকরে ধরে রেখেছে।
সমাধির ছবি
বর্ধমান, সায়নী সরকার: মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে পীর বাহারাম হয়ে উঠেছিলেন শাহ ওয়ার্দি। বর্ধমানেই রয়েছে তাঁর সমাধি,জানেন সেই ইতিহাস?বর্ধমান শহরের পীর বাহারামের সমাধি যা আজও ইতিহাস আঁকড়ে ধরে রেখেছে।বর্ধমানের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম স্থান এটি।এই স্থানেই রয়েছে আরও ঐতিহাসিক সমাধি। যার মধ্যে অন্যতম শের আফগান ও কুতুবউদ্দিনের সমাধি।
সেই সময়ে এই ভিস্তি নিয়ে জল প্রদানকারী মানুষদের বলা হত সাক্কা। সেই তখনই তিনি ‘সাক্কা’ উপাধি লাভ করেন। পরবর্তীকালে বাহারাম সাক্কা বলে পরিচিতি লাভ করেন।ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, পীর বাহারাম সাক্কা ও তাঁর ভাই ওয়াজিদ, তুরস্ক থেকে সিংহল যাত্রা করেন। দুই ভাইয়ে হেঁটে যাবেন বলে ঠিক করেন।হাঁটতে হাঁটতে বর্ধমানে এসে পৌঁছন এবং এক বৌদ্ধ যোগীর আস্তানায় যান। তাঁর তিন দিন পরই মারা যান পীরবাহারাম সাক্কা অর্থাৎ শাহ ওয়ার্দি। বৌদ্ধ যোগী জয়পালের বাগানে তাঁকে সমাধি দেওয়া হয়। পরবর্তীতে মুঘল সম্রাট আকবরের উদ্যোগে সমাধিস্থানের সৌন্দর্যায়ন করা হয়। বর্ধমানের এই স্থানটি কেবল একটি স্থাপত্য নয়, এটি বহন করে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
Kolkata,West Bengal
November 30, 2025 12:03 AM IST



