Kasba Law College Update: ৮২ দিন ধরে জেলে, কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র জামিনের আবেদন আইনজীবীর, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর

Kasba Law College Update: ৮২ দিন ধরে জেলে, কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র জামিনের আবেদন আইনজীবীর, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর

Last Updated:

Kasba Law College Update: কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র জামিনের আবেদন করেন আলিপুর জেলা ও দায়রা আদালতে৷

Kasba Law College Update: ৮২ দিন ধরে জেলে, কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র জামিনের আবেদন আইনজীবীর, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর
রাত নটা বেজে দশ নাগাদ মনোজিত জইব ও প্রমিত তারা জোর করে বা বলপূর্বক নির্যাতিতাকে নিয়ে আসছে সেটাও সিসিটিভি ক্যামেরার ফুটেছে ধরা পড়েছে। গার্ডের রুম এবং ইউনিয়ন রুমের মাঝামাঝি তাদের মুভমেন্ট ধরা পড়েছে। এরপর অভিযোগকারিনী কলেজ চত্বর ছেড়ে বেরোচ্ছেন সেটাও সিসিটিভি ক্যামেরায় পাওয়া গিয়েছে।

কলকাতা: কসবা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের মামলায় আলিপুর জেলা ও দায়রা আদালতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর জামিন মামলার শুনানি৷ কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র জামিনের আবেদন করেন আলিপুর জেলা ও দায়রা আদালতে৷

আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন শুনানির দিন ধার্য্য করে আদালত৷ সব পক্ষের সওয়াল জবাব শেষে আপাতত অর্ডার রিজার্ভ রাখেন বিচারক৷ ৮২ দিন ধরে হেফাজতে আছেন। কো-অ‍্যাকিউসড জামিন পেয়েছেন। জামিনের আবেদন করছি। জামিন দেওয়া হোক মহিলা স্বেচ্ছায় গিয়েছিলেন। একসঙ্গে খাওয়াদাওয়া করেন। তারপর অভিযোগ করেছেন।

সরকারি আইনজীবী জানান, জামিনের বিরোধিতা করছি। আগেও জমিন খারিজ হয়েছে। তিনি আরও জানান, এই মামলায় চার্জশিট হয়েছে। বিচারকের কাছে মেডিক্যাল রিপোর্টের নথি দিয়ে ঘটনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। মেডিক্যাল রিপোর্টে উল্লিখিত ইনজুরির মার্ক-সহ বিস্তারিত দেখার অনুরোধ করেন বিচারককে৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ ডিসেম্বর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kasba Law College Update: ৮২ দিন ধরে জেলে, কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র জামিনের আবেদন আইনজীবীর, পরবর্তী শুনানি ২ ডিসেম্বর

Scroll to Top