রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁর নাম লিটন মিয়া (৪৫)। বৃহস্পতিবার রাতে আম্বর শাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লিটন মিয়া পরিবার নিয়ে রাজধানীর তেজতুরি বাজারের কাজীপাড়া এলাকায় থাকেন। তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম প্রথম আলোকে বলেন, লিটন মিয়া কারওয়ান বাজার থেকে কাঁচামাল কিনে ওই এলাকাতেই ফুটপাতে বিক্রি করেন।



