জ্ঞান চর্চার ছয় স্তর: ইবনুল কাইয়িমের দিকনির্দেশনা

জ্ঞান চর্চার ছয় স্তর: ইবনুল কাইয়িমের দিকনির্দেশনা

জ্ঞানার্জনের পঞ্চম স্তর হলো সেই জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়া। সেটা হতে পারে শিক্ষা দেওয়া, কথা বলা বা লেখার মাধ্যমে।

জ্ঞান বিতরণের মাধ্যমে বৃদ্ধি পায় এবং স্থায়ী হয়। শিক্ষকতা ও লেখালেখির মাধ্যমে নিজের অর্জিত জ্ঞান আরও পরিষ্কার ও সুসংহত হয়। জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা একটি স্বার্থপরতা, যা ইসলামের শিক্ষার পরিপন্থী। 

যারা সত্য জ্ঞান গোপন করে, তাদের প্রতি আল্লাহ কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, “নিশ্চয় যারা আমার অবতীর্ণ স্পষ্ট নিদর্শনাবলি ও হিদায়াতকে গোপন করে, মানুষের জন্য কিতাবে তা বর্ণনা করার পরও, তাদের উপর আল্লাহ অভিসম্পাত করেন এবং অন্য অভিসম্পাতকারীরাও অভিসম্পাত করে।” (সুরা বাকারাহ, আয়াত: ১৫৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।” (সহিহ বুখারি, হাদিস: ৫০২৭) 

অন্য এক হাদিসে তিনি বলেন, “আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছে দাও।” (সহিহ বুখারি, হাদিস: ৩৪৬১)

এই হাদিসগুলো জ্ঞান বিতরণের বিশাল গুরুত্ব ও ফজিলত বর্ণনা করে। যে ব্যক্তি জ্ঞান শিক্ষা দেয়, তার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে।

Scroll to Top