
কপিল শর্মা জানান, ‘ ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারে ঘটেছিল। সেখানে এই ধরনের ঘটনা মোট তিনবার ঘটেছে। সেখানকার নিয়মানুযায়ী হয়তো পুলিশের কাছে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। আমি সবসময় মুম্বই এবং আমার দেশে নিজেকে নিরাপদ মনে করি। মুম্বই পুলিশের মতো কোনও পুলিশ বাহিনী নেই। তবে যতবারই গুলি চালানো হয়েছে, আমাদের ক্যাফে আরও বড় করে উদ্বোধন হয়েছে। আসলে, যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, তখন সবকিছু ঠিক হয়ে যায়।’



