Last Updated:
East Bardhaman News: জাতীয় কংগ্রেসের নেতা রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, কাটোয়া মহকুমা জুড়ে ব্যবসায়ীরা রাসায়নিক সারের দাম বস্তা প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছে। কৃত্রিম অভাব তৈরি করে সুকৌশলে চাষিদের প্রতারিত করছে।

কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ সারের কালোবাজারি রুখতে এবং সারের সরকারিভাবে বিক্রিমূল্য নির্ধারণে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠল। এই দাবিতে এবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার জাতীয় কংগ্রেস নেতৃত্ব কাটোয়া মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন মহকুমা শাসক।
এই বিষয়ে জাতীয় কংগ্রেসের নেতা রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, কাটোয়া মহকুমা জুড়ে ব্যবসায়ীরা রাসায়নিক সারের দাম বস্তা প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০-৫০০ টাকা বেশি নিচ্ছে। কৃত্রিম অভাব তৈরি করে সুকৌশলে চাষিদের প্রতারিত করছে। এখন আলু ও ধান চাষের মরসুম শুরু হয়েছে। এদিকে চাষিরা খোলা বাজারে ন্যায্য মূল্যে সার কিনতে পারছে না।
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেছেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু। তিনি জানান, স্মারকলিপি পেয়েছি। সারের কালোবাজারি বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে কৃষকদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। আগামীদিনে কী হয় সেটাই এখন দেখার।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
November 25, 2025 9:08 PM IST
East Bardhaman News: কাটোয়া জুড়ে সারের কালোবাজারি! চাষিদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, বড় পদক্ষেপ নিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব



