GRP: নিউ ফারাক্কা স্টেশনে হঠাৎ তল্লাশিতে জিআরপি! এক ব্যক্তির ব্যাগ থেকে যা মিলল, আঁতকে উঠল সকলে!

GRP: নিউ ফারাক্কা স্টেশনে হঠাৎ তল্লাশিতে জিআরপি! এক ব্যক্তির ব্যাগ থেকে যা মিলল, আঁতকে উঠল সকলে!

Last Updated:

GRP: পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা।

GRP: নিউ ফারাক্কা স্টেশনে হঠাৎ তল্লাশিতে জিআরপি! এক ব্যক্তির ব্যাগ থেকে যা মিলল, আঁতকে উঠল সকলে!
প্রতীকী চিত্র (ছবি: AI)

নয়াদিল্লি: দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেফতার করল নিউ ফরাক্কা জিআরপি। শনিবার নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফরাক্কার জিআরপি (রেল পুলিশ)। তারপর তাকে গ্রেফতার করে।

মালদহ জিআরপির আইসি প্রশান্ত রাই জানান, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজিনিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্বে জিআরপি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনেরনম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট

পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। তারপর তাকে গ্রেফতার করে নিউ ফরাক্কার জিআরপি পুলিশপুলিশের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত করা হেরোইন বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে। এখান থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে ঘোড়াফেরা করছিল।

ধৃতের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরেদিল্লি পাচার করার উদ্দেশ্যে ছিল তার বলে জানা যায়ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি

Scroll to Top