
বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে ছিল রীতিমতো প্যান্ডেল করে ভোজের আয়োজন। প্রথম দিন মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, পোস্ত, নবরত্ন, মাছ, চাটনি ও মিষ্টি। আর দ্বিতীয় দিনে গ্রামবাসীদের খাওয়ানো হয় খাসির মাংস-ভাত। সঙ্গে ছিল ডাল, তরকারি, মিষ্টি, পাপড় ও দই। দুদিনে প্রায় ১১০০ গ্রামবাসী ভোজে অংশ নেন। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী



