বিশ্বকাপ সামনে রেখে চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ সামনে রেখে চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবার যুব হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ১৮ নভেম্বর পৌঁছে এখন চেন্নাইয়ে অবস্থান করছে। বৃহস্পতিবার অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দলটি।

ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে যুব হকি বিশ্বকাপের আসর বসবে আগামী ২৮ নভেম্বর। পর্দা নামবে ১০ ডিসেম্বরে। বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ খেলবে এফ গ্রুপে, যেখানে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এবং ফ্রান্স। বাংলাদেশ প্রথম ম্যাচে নামবে ২৯ নভেম্বর, তারপর ৩০ নভেম্বর এবং সবশেষ খেলবে ২ ডিসেম্বর।

Scroll to Top