৩২ বলে সেঞ্চুরি, ৪২ বলে ১৪৪ সূর্যবংশীর | চ্যানেল আই অনলাইন

৩২ বলে সেঞ্চুরি, ৪২ বলে ১৪৪ সূর্যবংশীর | চ্যানেল আই অনলাইন

আট দলের অংশগ্রহণে কাতারে চলছে এশিয়া কাপ রাইজিং স্টার টি-টুয়েন্টি। আসরের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে ভারত ‘এ’ দল। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। ৩২ বলে সেঞ্চুরির পর আউট হয়েছেন ৪২ বলে ১৪৪ রান করে।

দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে আগে ব্যাটে নামে ভারত ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানের পাহড়সম সংগ্রহ গড়ে জিতেশ শর্মার দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং নেমে মাত্র ৪২ বলে ১৪৪ রান করেন সূর্যবংশী। তাঁর ঝোড়ো ইনিংসের সুবাধে নির্ধারিত ২০ ওভার শেষে ভারত পায় ২৯৭ রান।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে। প্রিয়ানেশ আর্য ফিরে যান ৬ বলে ১০ রান করে। এরপর ঝড় তোলেন নামান ধিরকে সঙ্গী করে। ১৭ বলে ফিফটির পর সেঞ্চুরি করেন ১৪ বর্ষী বাঁ-হাতি ব্যাটার। দুজনে ৫৭ বলে ১৬৩ রান জুটি গড়েন। দলীয় ১৭৯ রানে জুটি ভাঙে নামান ফিরলে। ২৩ বলে ৩৪ রান করেন।

দলীয় ১৯৫ রানে আউট হন সূর্যবংশী। ১১ চার ও ১৫ ছক্কায় ৩৪২.৮৫ স্ট্রাইকরেটে ৪২ বলে ১৪৪ রান করেন। টি-টুয়েন্টিতে তার সর্বোচ্চ রানের ইনিংস এটি। এর আগে ১০১ রান করেছিলেন সর্বোচ্চ।

এরপর ঝড় তোলেন জিতেশ শর্মা। ভারত অধিনায়ক ৮ চার ও ৬ ছক্কায় ৩২ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৯৭ রান।

আরব আমিরাতের হয়ে মোহাম্মদ ফারাজউদ্দিন, আয়ান আফজাল খান ও মুহাম্মদ আরফান একটি করে উইকেট নেন।

Scroll to Top