ফটিকছড়িতে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ফটিকছড়িতে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়িতে রাতে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আবদুল্লাহ আল মাসুদ (৩২)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আবদুল্লাহ আল মাসুদ ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের মো. মোজাহেরের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। গত বুধবার এলাকার বাড়ির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

Scroll to Top