
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি, এবং অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার কয়েকদিন পরেই ভারতীয় দল ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অপশানাল প্র্যাকটিশ সেশনে শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির অংশ নেন৷ এদিন ইডেন গার্ডেন্সে বুমরাহের রূপ ভয় দেখাচ্ছিল।


