দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং

Last Updated:

Delhi Red Fort Blast: দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক দেশজুড়ে। ঘটনায় ৯ জনের প্রাণ গিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের সুরক্ষা এবং দেশের নিরাপত্তার স্বার্থে চলছে তল্লাশি অভিযান। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি।

+

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং

স্টেশনে তল্লাশি

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় রাজধানী শহর দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। ৯ জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এরপর থেকেই শুধু রাজধানী দিল্লি নয়, মুম্বই-কেরল-হায়দরাবাদে হাই এলার্ট জারি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, রেলস্টেশন এবং এয়ারপোর্টগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জঙ্গলমহলেও তল্লাশি শুরু করেছে পুলিশ। রেলশহর খড়গপুরের স্টেশন, এবং জঙ্গলমহল মেদিনীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেদিনীপুর স্টেশনে একাধিক গাড়িতে তল্লাশি চালাচ্ছে রেলপুলিশ। খড়গপুর স্টেশনে স্নিফার ডগ এনে চলছে তল্লাশি অভিযান। শুধু তাই নয়, মেদিনীপুর স্টেশনে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করেছে পুলিশ।

ভর সন্ধ্যায় দিল্লিতে এমন এক মর্মান্তিক ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। পরপর একাধিক গাড়িতে আগুন, একসঙ্গে এতজনের মৃত্যুর ঘটনায় দেশের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে শুরু হয়েছে তল্লাশি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সুপ্রিম নির্দেশিকার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে যাত্রীদের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি অভিযান। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলি যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আগের দিন তল্লাশি অভিযান চালায় রেলপুলিশ। তবে এদিন দিল্লির ঘটনার পর দিকে দিকে চলছে অভিযান।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং

Scroll to Top