
দক্ষিণের জেলায় , জেলায় রয়েছে বৃষ্টির দাপট। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায়। তবে আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে বৃষ্টির দাপট। বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কমবে তাপমাত্রার পারদ।


