লিটনের মতে খেলোয়াড়দের বিরতির প্রয়োজন | চ্যানেল আই অনলাইন

লিটনের মতে খেলোয়াড়দের বিরতির প্রয়োজন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় টি-টুয়েন্টি সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা চারটি টি-টুয়েন্টি সিরিজে জয়ের পর হারের স্বাদ পেল টিম টাইগার্স। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের মতে, এমন পরাজয়ের কারণ বিরতিহীনভাবে খেলা। তিনি মনে করছেন, খেলোয়াড়দের একটু বিশ্রামের প্রয়োজন।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে টানা খেলা শুরু বাংলাদেশের। এশিয়া কাপের আগে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। এশিয়া কাপ খেলার পর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রায় তিন মাস ধরে একের পর এক খেলে আসতেছে টিম টাইগার্স। আর সে কারণেই বিশ্রামের প্রয়োজন মনে করছেন লিটন।

ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে জানান এমন।

বলেছেন, ‘আমি সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম, এখান থেকে একটা কঠিন সময় আসুক। আমার মনে হয়, তারা (উইন্ডিজ) আমাদের সবদিক থেকে কঠিন সময়ের মুখোমুখি করেছে, তারা বোলিং-ব্যাটিং দুটাতেই ভালো করেছে এবং ফল পেয়েছে।’

আপনি সবসময় টানা রান করতে পারবেন না, এটা চিন্তার কিছু না। এখানে যারা খেলে তারা নিজেদের প্রমাণ করে অনেকদিন ধরেই খেলছে। কিছু সময় দুই-একটা সিরিজে এমন হতে পারে। কারণ, এখানে যারা খেলছে তারা দুই-আড়াইমাস ধরে টানা ক্রিকেট খেলছে। সুতারং আমার মনে হয়, কিছু সময় বিরতি গুরুত্বপূর্ণ। সামনে একটা বিরতি আছে, বিরতির পর তারা আবার রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে।’

Scroll to Top