Last Updated:
Dengue Outbreak: রাজপুর-সোনারপুর এলাকায় একই পরিবারের দু’জনের ডেঙ্গিতে মৃত্যু। পুর পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ডেঙ্গির মারণ ছোবল। রাজপুর-সোনারপুরে একই পরিবারের দু’জনের মৃত্যুতে ছড়াল আতঙ্ক। পুর পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সরদার (৪৫) মৃত্যুবরণ করেন একই কারণে।
যদিও বাসিন্দাদের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা এলাকায় নেমেছে আতঙ্কের ছায়া।
South Twenty Four Parganas,West Bengal
October 27, 2025 8:34 AM IST



