অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে ভয়াবহ আগুন ! অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা

অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে ভয়াবহ আগুন ! অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Last Updated:

Andhra Pradesh Bus Tragedy News: আবারও যাত্রীবোঝাই বাসে আগুন ধরে গেল। এ বার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের কুর্নুল।

অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে ভয়াবহ আগুন ! অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
News18

হায়দরাবাদ: ভয়াবহ কাণ্ড অন্ধ্রপ্রদেশে ! আবারও যাত্রীবোঝাই বাসে আগুন ধরে গেল। এ বার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের কুর্নুল। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন ৷ এখনও পর্যন্ত হতাহতের সঠিক খবর পাওয়া না গেলেও আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা কমপক্ষে ১৫ জন ৷ আহতের সংখ্যাও অনেক !

পুলিশ সূত্রে খবর, দ্রুত গতির বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। বাসের সামনে আটকে যায় সেটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। কিছুদিন আগেই রাজস্থানের একটি এসি বাসে এভাবেই আগুন লেগে প্রচুর সংখ্যায় যাত্রীর মৃত্যু হয় ৷ এবার ঘটনাস্থল কুর্নুল ৷ তবে অনেক যাত্রীই জানালা ভেঙে বাস থেকে নীচে নামতে সফল হন ৷ বাকিরা বাসেই আটকে পড়েন ৷

বাংলা খবর/ খবর/দেশ/

অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে ভয়াবহ আগুন ! অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Scroll to Top