Last Updated:
Dhupguri: কালীপুজো উপলক্ষে ধুপগুড়ি জেলা পরিষদ বাংলোতে বসেছে বার্ষিক মেলা। সেই সুযোগেই শহরের বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী। মঙ্গলবার ধুপগুড়ি পৌরসভার খাদ্য বিভাগ ও টাস্ক ফোর্স যৌথ অভিযান চালাতেই হাটে হাঁড়ি ভাঙল।

ধুপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: পুজোর মরশুমে ধুপগুড়ি পৌরসভার টাস্ক ফোর্সের বিশেষ অভিযান। মেলার একাধিক খাবারের দোকান থেকে বাজেয়াপ্ত হল মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী। কালীপুজো উপলক্ষে ধুপগুড়ি জেলা পরিষদ বাংলোতে বসেছে বার্ষিক মেলা। সেখানে ভিড় জমেছে দর্শনার্থীদের। আর সেই সুযোগেই শহরের বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, এমনটাই অভিযোগ উঠেছে।
সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার ধুপগুড়ি পৌরসভার খাদ্য বিভাগ ও টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে শুরু হয় বিশেষ অভিযান। ধুপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে পৌরসভার আধিকারিকেরা একাধিক দোকান ও খাবার স্টলে অভিযান চালান। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ খাদ্য উপকরণ, চাওমিন, নুডলস, টমেটো সস, বিরিয়ানি ও চিকেন পাকোড়া তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর ফুড কালার। সেই সমস্ত উপাদানই ছিল মেয়াদোত্তীর্ণ। নষ্ট করে দেওয়া হয়েছে সেই সমস্ত খাদ্যসামগ্রী।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
October 21, 2025 8:56 PM IST


