Jalpaiguri News: সন্ধ্যা নামতেই অলিগলি থেকে ভেসে আসছে ‘অশরীরীর কান্না’! এ কী অবস্থা জলপাইগুড়ির! সকলে ভয়ে কাঁটা!

Jalpaiguri News: সন্ধ্যা নামতেই অলিগলি থেকে ভেসে আসছে ‘অশরীরীর কান্না’! এ কী অবস্থা জলপাইগুড়ির! সকলে ভয়ে কাঁটা!

Last Updated:

Jalpaiguri News: কালীপুজো ঘিরে ভূতের দাপটে জমজমাট জলপাইগুড়ি! অলিতে-গলিতে চলছে ভূতের রিহার্সাল, ক্লাবগুলির থিম ‘ভূত মহল’। ভয়ংকর মেকআপ, হরর সেট, আর ভূতের কুঠিরে গা ছমছমে অভিজ্ঞতা—সব মিলিয়ে পুজোর আনন্দে এক অন্যরকম ভৌতিক ছোঁয়া!

+

Jalpaiguri News: সন্ধ্যা নামতেই অলিগলি থেকে ভেসে আসছে ‘অশরীরীর কান্না’! এ কী অবস্থা জলপাইগুড়ির! সকলে ভয়ে কাঁটা!

ভূত মহল

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভূতে ভূতে ছয়লাপ জলপাইগুড়ি! অন্ধকার নামলেই তাদের আনাগোনা বাড়ছে জলপাইগুড়ির অলিতেগলিতে।  কালীপুজোর আগে রিহার্সালে ব্যস্ত পাড়ার ‘ভূতেরা’। কোথাও কর্শিয়াংয়ের ডাউ হিল, কোথাও আবার ভূতের মহল! কালীপুজো এগিয়ে আসতেই জলপাইগুড়ি শহরের অলিগলিতে শুরু হয়েছে এক অন্যরকম প্রস্তুতি ভূতের রাজত্বের! পাড়ার সাত থেকে সতেরো বছরের ছেলেমেয়েরা এখন নাওয়া-খাওয়া ভুলে ভূতের রিহার্সালে মেতে উঠেছে।

নেতাজিপাড়া, ইন্দিরা কলোনি, ভগৎ সিং কলোনি থেকে শুরু করে ডেঙ্গুয়াঝাড়, যে দিকেই চোখ ফেরানো যায়, সেখানেই চলছে ভয় দেখানোর প্র্যাকটিস। কেউ শ্মশানের ভূত, কেউ আবার সাহেব ভূতের ভূমিকায়। মেকআপ আর কস্টিউমে এমন সাজ যে নিজের পরিবারের লোকও চিনতে পারবেন না সহজে!ক্লাবগুলির এবারের কমন থিম ‘ভূত মহল’। দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে গা ছমছমে “ভূতের কুটীর”, যেখানে একের পর এক ঘরে রয়েছে ভূতের ভুলভুলাইয়া। ঘন অন্ধকার, কুয়াশার এফেক্ট আর সাউন্ডের দাপটে তৈরি হচ্ছে একেবারে হরর সিনেমার মতো গায়ে কাঁটা দেওয়া পরিবেশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Jalpaiguri News: সন্ধ্যা নামতেই অলিগলি থেকে ভেসে আসছে ‘অশরীরীর কান্না’! এ কী অবস্থা জলপাইগুড়ির! সকলে ভয়ে কাঁটা!

Scroll to Top