মক্কা নগরীতে আতিথেয়তা সুবিধার জন্য নতুন পরিকল্পনা সৌদির

মক্কা নগরীতে আতিথেয়তা সুবিধার জন্য নতুন পরিকল্পনা সৌদির

সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা সুবিধার জন্য পবিত্র স্থানের কাছাকাছি উঁচু টাওয়ার নির্মাণ করা হবে। বর্তমান বাদশার নামে ‘কিং সালমান গেট’ নামক এ উন্নয়ন প্রকল্পটি বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

মক্কা নগরীতে আতিথেয়তা সুবিধার জন্য নতুন পরিকল্পনা সৌদিরমক্কা নগরীতে আতিথেয়তা সুবিধার জন্য নতুন পরিকল্পনা সৌদির

সৌদি আরবের ক্ষমতাধর নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ১২ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে এ প্রকল্প গড়ে তুলবেন। এ প্রকল্পের মধ্যে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধা। এছাড়া ইনডোর এবং আউটডোরে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো নতুন এ প্রকল্পের একটি ভিডিওতে দেখা গেছে, মক্কা নগরীর পাশ দিয়ে সুবিশাল উঁচু উঁচু ভবনগুলো দাঁড়িয়ে আছে। এর ওপরে দিয়ে উড়ে যাচ্ছে শান্তির পায়রা। এ মেগা প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান। নতুন এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

২০২৭ বিশ্বকাপে থাকছেন না কোহলি-রোহিত!

২০৩০ সালের মধ্যে পবিত্র নগরী মক্কায় ৩ কোটি হজ যাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্যে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে সৌদি আরব। অন্যান্য মেগা প্রজেক্টের পাশাপাশি মক্কা-মদিনাকে ঘিরে এ পরিকল্পনা সাজিয়েছে সৌদি। কারণ পবিত্র এ নগরীকে ঘিরে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বিশেষ এক আকর্ষণ আছে।

Scroll to Top