অন্তর্বর্তী সরকারের অধীনে কোন নির্বাচন চায় না জাতীয় পার্টি। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, বিদেশি স্বার্থে দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, অর্ধেকের বেশি মানুষকে ভোট পরিকল্পনার বাইরে রেখে দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারপ্রক্রিয়ারও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।



