এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৪৩টি পদে ভোট দেয়ার জন্য ভোটারগণ তাদের পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে, চিরকুটে লিখে নিয়ে আসতে পারবে। একজন ভোটার ভোট দিতে সময় পাবেন মোট ১০ মিনিট।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনে ভোট দান ও পর্যবেক্ষণ বিষয়ে এক বিশেষ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের আয়োজনে এই কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এছাড়া আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন উপলক্ষ্যে ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১৬ অক্টোবর অফিস ছুটি থাকবে। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ফরিদ উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে অষ্টম দিনের মতো চলছে রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা শেষ সময়ে ছুটছেন ভোটারদের কাছে। নানা পন্থায় দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।





