কম খরচে কীভাবে ঘোরাঘুরি করবেন, কোথায় যাবেন

কম খরচে কীভাবে ঘোরাঘুরি করবেন, কোথায় যাবেন

এবার দেখা যাক কীভাবে ঘোরাঘুরির খরচ কমানো যায় এবং যেসব বিষয় মাথায় রাখা উচিত—

১. আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা

ভ্রমণের আগে সঠিক পরিকল্পনা করা গেলে খরচ কমানো যায়। যেমন ধরুন, আপনি টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাবেন। এর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ট্যুর গ্রুপে অনেকেই খরচসহ তাঁদের ভ্রমণ অভিজ্ঞতার কথা লিখে থাকেন। তাঁদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন, সিলেট বা অন্য গন্তব্য থেকে কীভাবে যাবেন। কোন নৌকায় খরচ কেমন, সে তথ্যও পাওয়া যাবে। যেহেতু নৌকায় খরচ বেশি, সে ক্ষেত্রে আগে ভ্রমণ করেছেন, এমন কারও থেকে নৌকার মালিকের সঙ্গে কথা বলে আগে থেকে খরচ কমানো যাবে।

এ ছাড়া পর্যটন মৌসুমের বাদে অন্য সময় গেলে সস্তায় হোটেল ও খাবার পাওয়া যাবে। যাওয়ার জন্য ট্রেন বা নন–এসি বাসে ভ্রমণ করলে খরচ বাঁচানো যাবে। কর্মদিবসে ও সপ্তাহের মাঝামাঝি সময়ে ঘুরলেও জনপ্রিয় স্থানগুলোতে ভিড় কম থাকে। তখন সস্তায় হোটেল মেলে। এ ছাড়া কোথাও আগেভাগে বুকিং দিলে বিশেষ ছাড় পাওয়া যায়। অনেক সময় ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেও খরচ বাঁচানো যায়।

ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক বলেন, ‘ভ্রমণে খরচ কমাতে হোটেল, পরিবহন ও ট্যুর প্যাকেজের দাম অনলাইনে তুলনা করে তারপর বুকিং দেওয়া গেলে খরচ কমানো যায়। ছুটির মৌসুম এড়ানো গেলেও খরচ কমে। এ ছাড়া স্থানীয় ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রাখলেও কম খরচে অনেক অজানা জায়গা ঘুরে আসা যায়।’

Scroll to Top